সোমবার, ২৩ মার্চ ২০২৬
নতুন করোনাভাইরাস প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসাবে পার্বত্য জেলা রাঙামাটিতে নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটির ৬৯ লাখ টাকার অনুদানে ভর করে সরকারি ব্যবস্থাপনায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। রাঙামাটি সদর হাসপাতালে বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। জেলার করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিক্যাল ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আউটসোর্সিং প্রকল্পের মাধ্যমে স্বল্প মেয়াদী কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে। ল্যাব উদ্বোধন হলেও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও কয়েকদিন লাগতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিল জেলাবাসীর। কারণ এ অঞ্চলটি থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়ে নমুনা পরীক্ষা করিয়ে আনা বেশ কষ্টসাধ্য ছিল। সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...