মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

10

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকাঃ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিতাকে দুই দেশের মধ্যকার শীতল সম্পর্কের উন্নয়নের জন্য বৈঠকের আহ্বান জানিয়েছেন।চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়নের জন্য শিগগিরই বৈঠকে বসা জরুরি হয়ে পড়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটানো যাবে। মিয়ানমারে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের একপর্যায়ে অনানুষ্ঠানিক বৈঠকে জাপানের প্রতি এ আহ্বান জানান ওয়াং। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এদিকে, চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন উদ্যোগে দুই দেশের মধ্যে চলা দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, শনিবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন শেষে রোববার এক অনানুষ্ঠানিক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপের সূত্রপাত ঘটান। তবে দুই মন্ত্রীর মধ্যে এ বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি।সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে দুই দেশের পুরনো সংঘাত জোরালো হয়ে ওঠে। এছাড়া খনিজ উত্তোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের পরররাষ্ট্র দফতর। ওই একই এলাকা নিয়ে একাধিক দেশের সঙ্গেও চীনের বোঝাপড়া হয়েছে। চলতি বছরের নভেম্বরে চীনের আকাশসীমা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার নীতি জারি করার পর জাপানের সঙ্গে চীনের সম্পর্কের আরও অবনতি ঘটে। উল্লেখ্য, ২০১২ সালে নির্বাচিত হওয়ার পর থেকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ পর্যন্ত চীনের কূটনীতিকদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসেননি। যদিও চীনের কূটনীতি বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...