বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুকসুদপুরে বন্যাকবলিত এলাকায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কিছু জেলার চরাঞ্চল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার এ ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি মুকসুদপুর উপজেলাও। অসহায় পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার বন্যার্ত ক্ষতিগ্রস্ত ও করোনাকালিন সময়ে দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি চলমান করোনা কালীন সময়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স, হ্যান্ড গ্লাভস, পিপিইসহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।