বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের নির্দেশনায় জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্য সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলার বন্যার্তদের মাঝে তিনদিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ১০০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে জনতা ব্যাংকের ত্রাণ বিতরণ করা হয়। শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন-এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন (এমপি)। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদ ও জনতা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন। উল্লেখ্য, জনতা ব্যাংক লিমিটেডের পক্ষে থেকে শনিবার সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলা এবং রোববার বেলকুচি উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...