চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পরিবহণ ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনা এলাকা পরিদর্শন কালে বলেছেন, দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৪টি রোড ডিভাইডার নির্মাণ করা হবে। আগামী কোরবানী ঈদের আগেই মুলিবাড়ী, সীমান্ত বাজার, নলকা ও বানিয়াগাঁতী পয়েন্টে এ ডিভাইডার নির্মাণ সম্পন্ন হবে। মহাসড়কটি ফোরলেন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে জয়দেবপুর-এলেঙ্গা ৭০ কিঃমিঃ মহাসড়ক ফোরলেনের কাজ শুরু করা হবে। পরবর্তীতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ অন্যান্য রাস্তায় ফোরলেনের আওতায় আনা হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী দুর্ঘটনাস্থল পরিদর্শণকালে সাংবাদিকদের আলাপকালে মন্ত্রী বলেন, মহাসড়ক ঠিক আছে, তবে বেপরোয়াভাবে গাড়ী চালানো, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালানো ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনাগুলো ঘটতে পারে। দুরপাল্লার গাড়ীতে দু’জন করে চালক রাখার জন্য তিনি মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান।
মহাসড়কে বিলবোর্ড অপসারণের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কিছু সন্ত্রাসী-চাঁদাবাজ মন্ত্রী-এমপিদের ছবি ব্যবহার করে মহাসড়কে বিলবোর্ড লাগিয়ে মনে করেন মুই কি হনু রে’। এই সকল বিলবোর্ডের কারণে চালকদের দৃষ্টিভ্রম হয়। মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক চলাচল বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
