বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক: পাঁচ বছর অতিক্রম করে অবশেষে ছয় বছরে পা রাখলো সাপ্তাহিক ‘জনতার মশাল’। খুঁড়িয়ে খুঁড়িয়ে নয়, রীতিমতো নিজ মেরুদন্ড সটান রেখে বিগত দিনের গৌরবময় এই পথ চলায় নানা অভিজ্ঞতায় পুষ্ট হয়েছে পাঠক প্রিয় এই সাপ্তাহিকটি। ছোট একটি মফস্বল শহর থেকে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করে সেই পত্রিকার গতি অব্যাহত রাখা কী যে দুঃসহ কষ্টকর অধ্যায় তা কেবল পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতিরেকে অন্য কারও ধারণা করাও সম্ভব নয়। ২০১২ সালে ১৩ মে, বাংলা ১৪১৯ সালের ৩০ বৈশাখ, রোববার, সাপ্তাহিক ‘জনতার মশাল’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এরপর থেকে নানা প্রতিবন্ধকতা প্রায় দু’হাতে ঠেলে পাঠক প্রিয়তার কাঁধে ভর করেই মূলতঃ কেটে যায় দীর্ঘ পাঁচটি বছর। সীমাহীন অর্থনৈতিক দূরবস্থার মধ্যে কিছু শুভাকাঙ্খী তাদের হাত প্রসারিত করেছেন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে। আবার নিজেদের স্বার্থ রক্ষায় সমর্থ না হওয়ায় তারা তাদের সহায়তার হাত গুটিয়ে নিয়েছেন নিজস্ব নিয়মে। পত্রিকার নিজ আদর্শ থেকে সামান্যতম বিচ্যুত হয়ে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থরক্ষায় বিন্দুমাত্র সুনজর দিলেই নিয়মিত প্রকাশ করা যেতো বৃহৎ কলেবরের রঙ্গিন ‘জনতার মশাল’। কিন্তু হারিয়ে যেতো পত্রিকার স্বকীয়তা। লেখার শুরুতে উল্লেখ করা হয়েছে, বিগত পাঁচ বছরে নানা অভিজ্ঞতায় পুষ্ট হয়েছে ‘সাপ্তাহিক জনতার মশাল’। সমাজে প্রায় সর্বত্রই নিয়মের পাশাপাশি চলছে অনিয়মের মহোৎসব। মাদক, জুয়া, ভূমি দস্যুতা, বেপরোয়া চাঁদাবাজী, নারী নির্র্যাতন, অফিস-আদালতে সীমাহীন দুর্নীতি, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসার নামে প্রতারণা ও অপচিকিৎসা-- এসব থেকে চোখ-কান বন্ধ রাখলেই পত্রিকা প্রকাশে ব্যাঘাত ঘটত না বিন্দুমাত্র। উপরন্ত উপার্জন হতো উদ্বৃত্ত অর্থ। কিন্তু ‘সত্যপক্ষ সমর্থক সাপ্তাহিক জনতার মশাল দেশ, স্বাধীনতা ও জনতার পক্ষে’ বলে যে শ্লোগান দিয়ে যাত্রা শুরু করেছে তা ভেস্তে যেতো নিমিষেই। সবশেষে আমরা বলি পাঠক, কেবল মাত্র পাঠকই আমাদের একমাত্র শক্তি। যে শক্তির ওপর ভরসা করে অব্যাহত থাকবে আমাদের আগামীর পথ চলা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...