বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আজ সকালে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ স্টেশনের অদূরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ফরিদুল ইসলাম হেলাল (৬২)। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়-সারটিয়া গ্রামের মৃত জোতিন সরকারের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে কাজে আসার পথে সয়দাবাদ এলাকায় দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লেঃ কমান্ডার (অবঃ) মুজাহিদ উদ্দিন জানান, তার মাথার পেছনে ক্ষত চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তার লাশ দাফন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...