শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশিে, ১৫ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বুধবার শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শাহজাদপুর চৌকি আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১ টায় দুগালী আইডিয়াল স্কুল ও কলেজে দিবসটি উপলক্ষে আলোচনা, স্মরণসভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ঘরে ঘরে তৈরি করতে হবে। কেবলমাত্র সভা, সমাবেশ, শোক র‌্যালি, ব্যানার-ফেষ্টুনই যেন দিবসটির সারমর্ম না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এ দিবসে মুজিবীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের শপথ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলেই স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’ এ সময় প্রধান অতিথি ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ পরিবারের শহিদ সকল সদস্যদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেতার কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ বলেন, ‘১৯৪৮ সালে পাকভারত ভাগ হলেও এদেশের মানুষের মনের আশা অপূর্ণই রয়ে যায়। ১৯৭১ সালে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ডাকে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।’ উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিন, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলী প্রমূখ। পরে অতিথিবৃন্দ এতিম, গরীবদের মধ্যে খাবার বিতরণ করেন। এদিন, দুপুর দেড় টায় হাটবায়রা স্কুল মাঠে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ ও দোয়া মাহফিলে অসংখ্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ ও গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া খায়েরের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...