শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রেমিকের সঙ্গে কথা বলার জেরে ফেনীর সোনাগাজীত সংঘর্ষের ঘটনায় তিন যুবকের শরীরে গরম তেলে ঝলসে গেছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করে।সোমবার (১১ মে) ফেনীর সোনাগাজীর ১নং মজলিশপুর ইউনিয়নের দশআনি ড্রাইভার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দশাআনি এলাকায় সুলতান আহমেদের ছেলে ফারুকের সঙ্গে একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিকেলে ফারুক মেয়েটির সাথে দেখা করতে গেলে ফকির আহমদের ছেলে সবুজের বাঁধার কারণে ফারুকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেন্টু ও স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে মীমাংসা করতে গেলে দুই পক্ষে-বিপক্ষে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার একপর্যায়ে উভয় পক্ষের হাতাহাতি হয়। সংঘর্ষে এক পর্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ও ইলিয়াস আহত হন। পরবর্তীতে দ্বিতীয় দফায় শহীদুল্লাহ, ছেলে সবুজ, সুমন ও লক্ষণ দোকানের গরম তেল নিক্ষেপ করলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রকি ও ছাত্রলীগ নেতা বাবুসহ কয়েকজন আহত হয়। আহতদেরকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ