দুঃখজনক হলেও সত্য, আপনাদের উস্কানি দিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা এবং সেটা হত্যার মতো জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এই দুটোতেই আমাদের মতো শহুরে ভাইদের মুনাফা। আপনি মরবেন, আপনি মারবেন পকেট ভারী হবে আমাদের। একবার ঠান্ডা মাথায় একটু ভাবুন.....
আমাদের শাহজাদপুরে চির শান্তিপ্রিয় মানুষের বসবাস। কিছু স্বার্থান্বেষী, অর্থলোভী, অমানুষদের উস্কানিতে আপনারা আপনাদের পাশের বাড়ি বা পাশের গ্রামের আপনজনদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? সমস্যা যেমন আছে তেমনি আছে সকল সমস্যার সমাধানও। সেগুলো আপনারা নিজেরা বসে সমাধান করুন। অনুগ্রহ করে শহুরে ভাইদের কাছে আসবেন না তাদের কান পড়ার শিকার হবেন না। শহুরে ভাইদের দুরভিসন্ধিতে সম্মোহিত হয়ে কোন কাজ করবেন না।
ইংরেজরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দু'শো বছর গোলামির শৃঙ্খলে আবদ্ধ রেখেছিল। জন্ম দিয়েছিল মীরজাফর,খন্দকার মোস্তাকদের। অতঃপর নিজেদের স্বার্থ উদ্ধার করে চলে গেছে তারা।
আজ বহুকাল পরে এতোগুলা হত্যাকান্ড সংঘটিত হতে দেখে কেন যেন মনে হচ্ছে আমাদের শাহজাদপুরে রক্তচোষা ইংরেজ উত্তরসূরীদের ছায়া পড়েছে। তৎপর হয়েছে বৃটিশ আর রাজকারের প্রেতাত্মারা। এরাও পালিয়ে যাবে একদিন। কিন্তু ভেঙে দিয়ে যাবে শাহজাদপুর বাসীর ভাতৃত্বের বন্ধন।
খুনের বদলায় খুন, রক্তের বদলায় রক্ত, এই করে নষ্ট হবে পূর্ণ্য ভূমি শাহজাদপুরের শান্তি।
এই শাহজাদপুর আপনার, আমার, আমাদের সকলের। আসুন আমরা শান্তি প্রিয় ভাবে বসবাস করি। সকলে সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলি।
ভুলে যাই শহুরে ভাই। পাশের বাড়ি, পাশের গ্রামের ভাই আমার আপন ভাই♥♥
শেখ সজল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
জরুরী ও জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত আমাদের পাঠাতে পারেন। আমরা আপনার মতামত শাহজাদপুর সংবাদ ডটকম এ প্রকাশ করবো। আমাদের কাছে মতামত পাঠাতে ইমেইল করুনঃ shahzadpursangbad@gmail.com অথবা আমাদের ফেসবুক পেইজ এর ম্যাসেন্জারেও পাঠাতে পারেন আমাদের ফেসবুক এর ঠিকানাঃ https://www.fb.com/shahzadpursangbad । শাহজাদপুর সংবাদ ডট কম-এর সাথে থাকার জন্য ধন্যবাদ #সচেতনথাকুন # নিরাপদথাকুন
সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখার ৬ বছরে পদার্পনে বর্ণাঢ্য আয়োজন
৬ বছরে পদার্পন উপলক্ষে শনিবার (২৯ মে) দুপুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়...
শাহজাদপুর
শাহজাদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
সিরাজগঞ্জ শাহজাদপুরে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্র...
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
বাংলাদেশ
শুক্রবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
কারিগরী রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া, জিরা...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
