রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
pabna1 শাহজাদপুর সংবাদ ডট কম পাবনা ॥ জেলার মোবারকপুরে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের একমাত্র গ্যাস-তেল কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এ কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘এই নতুন ভূকাঠামোয় তেল-গ্যাস অনুসন্ধান একটি চ্যালেঞ্জিং কাজ। দেশে এর আগে এ ধরনের ভূকাঠামোয় কূপ খননের কাজ করা হয়নি। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স এটি শুরু করেছে। আশা করি, এখানে আমরা সফল হবো।’ মোবারকপুর গ্যাস কূপ খননে ভূকাঠামোয় সর্বাধুনিক খননযন্ত্র (রিগ) বিজয়-১২ ব্যবহার হচ্ছে।এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাকী, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের মোবারকপুরে এ গ্যাস-তেল ক্ষেত্রটি ১৯৮৪ সালে প্রথম আবিষ্কৃত হয়। তিন দশকের বেশি সময় ধরে অনুসন্ধান কার্যক্রম শেষে কূপ খনন কাজ উদ্বোধন করা হলো। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকী এ প্রসঙ্গে বলেন, মোবারকপুরে তেল-গ্যাস অনুসন্ধান কাজের জন্য কূপ খনন করতে নতুন ড্রিলিং রিগ নিয়ে বাপেক্সের কর্মকর্তারা এখানে কাজ করছেন। তিনি বলেন, মোবারকপুরে শুধু গ্যাস নয়, তেল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাপেক্সে উর্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন, মোবারকপুরে অনুসন্ধান কাজ চালানোর জন্য ৮ দশমিক ৮ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী ৪ হাজার ৫০০ মিটার পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করা হবে। জানা গেছে, ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ হাইড্রোকার্বন ইউনিট ও জার্মানির প্রাকলা সিসমস নামক একটি কোম্পানি উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তেল-গ্যাস অনুসন্ধান চালায়। এ সময় মোবারকপুর গ্রামে গ্যাস ও তেলের সম্ভাব্য মজুদের অস্তিত্ব পাওয়া যায়। তখন জানানো হয়েছিল, মোবারকপুরে এ কূপের প্রায় সাড়ে ৪ কিলোমিটার গভীরে ২০০ থেকে ১ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস ও ২.১ মিলিয়ন (২১ লাখ) ব্যারেল তেল মজুদের সম্ভাবনা রয়েছে।সম্ভাব্যতা যাচাই শেষে গ্যাস উত্তোলনের জন্য ২০০৪-০৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করা হয়। পরে অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০০৬ সালের ৬ জুন একনেক বৈঠকে ‘মোবারকপুর অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদন দেয়া হয়। ওই সময় শর্তসাপেক্ষে এ প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয় ৫৬ কোটি ৪০ লাখ টাকা। শর্ত ছিল কূপ খননের আগে গ্যাস পাওয়ার বিষয়ে ভূতাত্ত্বিক দ্বিমাত্রিক (টু-ডি) সার্ভে করতে হবে এবং ফল ভাল হলেই অনুসন্ধান কাজ করা যাবে। শর্ত অনুযায়ী, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মোবারকপুরে ১৬০.৩৮ কিলোমিটার লাইন দ্বিমাত্রিক সার্ভে করা হয়। ডিসেম্বর মাসে এর ফল প্রতিবেদন উপস্থাপন করা হয়। টু-ডির প্রাপ্ত তথ্যউপাত্ত থেকে বাপেক্স সেখানে গ্যাসের অস্তিত্বের বিষয়ে বেশ আশাবাদী হলেও এর পর কাজের কোন অগ্রগতি হয়নি। মোবারকপুর কূপ খনন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে প্রকল্পটি ফের অনুমোদন দেয় সরকার। এ সময় প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেয়া হয় ৮৯ কোটি ২৬ লাখ টাকা।প্রসঙ্গত দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় বেশিরভাগ গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন করা হয়েছে। আর দক্ষিণাঞ্চলে একমাত্র ভোলাতে গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। উত্তরাঞ্চলের একমাত্র গ্যাস ক্ষেত্র হচ্ছে পাবনার মোবারকপুর। উল্লেখ্য, সংবাদকর্মীদের না জানিয়ে অতি গোপনে উত্তরাঞ্চলের একমাত্র তেল গ্যাস ক্ষেত্রটি উদ্বোধন করায় সুধিমহলে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...