বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
পান্তা খেয়ে রোজা রাখছেন সোনাবান' এই শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংবাদটি নজরে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মযহারুল ইসলামের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার। তিনি সঙ্গে সঙ্গে মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় সোনাবানের কাছে উপহার সামগ্রী পাঠানোর ব্যাবস্থা করেন। সোনাবান (৭০) সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়ার বাসিন্দা। সেখানে তিনি ভাইয়ের বাড়ির এক কোনে ছোট্র একটি কুরে ঘরে বাস করেন। মেরিনা জাহান কবিতার পক্ষ থেকে এ উপহার সামগ্রী পৌছে দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র ও ফারুক হাসান কাহার । উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল ৫০ কেজি, ডাউল ১ কেজি, পেয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, সাবান, শাড়ি ২ টি ও নগদ অর্থ প্রদান প্রদান করা হয়। এসময় সোনাবান বলেন, করোনার লাইগা গত দেড় মাস ধইরা খাইয়া না খাইয়া দিন কাটাইছি। প্রতিবেশিরা আগে খাওন দিতো করোনার লাইগা এহন ঠিকমত দেয়না। যেখানেই যাইতাম মাইনষে দূর দূর কইরা তাড়াইয়া দিতো। খিদার জ্বালা বড় জ্বালা। এই জ্বালায় করোনা কী আর করবো। কয়দিন আগে একজনে কিছু চাইল ডাইল, তেল দিছিলো সেগুলা কয়দিন খাইছি। অহন হেইডাও শেষ। এখন এই সদাই দিয়া কয়দিন পেট ভইরা খাইবার পারুম। মেরিনা জাহান কবিতা বলেন, মাননীয় প্রাধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ও প্রফেসর মযহারুল ইসলামের পারিবারিক শিক্ষায় দিক্ষিত হয়ে করোনাকালে সোনাবানের মত মানুষের পাশে দাঁড়ানো এই মানবিক শিক্ষারই বহিঃপ্রকাশ। আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করি, মানুষ খারাপ অবস্থার মধ্যে থাকলে মানবিকতার মৃত্যু হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই মানবিক শিক্ষাই দিয়ে থাকেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...