এনায়েতপুরে বড় বোন 'পাখি জামা' না দেয়ায় ছোট বোন অভিমানে আত্মহত্যা করেছে। নিহত ফাতেমা খাতুন (১২) বেতিল চরের রিকশা শ্রমিক ফরিদ শেখের মেয়ে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে পাঠায়। এনায়েতপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম ও মৃতের স্বজনেরা জানান, বড় বোন ফরিদার (১৮) সঙ্গে একই এলাকার সফিকুলের সঙ্গে কিছু দিন আগে বিয়ে হয়। কদিন আগে সফিকুল তার স্ত্রীর জন্য একটি পাখি জামা কিনে দেন। যা পড়ে বাবার বাড়িতে ফরিদা বেড়াতে আসলে বৃহস্পতিবার সকালে পাখি জামাটি ছোট বোন ফাতেমা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বড় বোনের ওপর অভিমান করে সবার অগোচরে নিজ ঘরে ধড়নার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহতের বাবা রিকশা শ্রমিক ফরিদ শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এভাবে আমার ছোট মেয়ে অভিমান করে মারা যাবে তা কল্পনা করিনি। অবশেষে পাখি জামাই কাল হলো তার। আমরা গরীব। দামি 'পাখি জামা' কি আমাদের মতো মানুষের কেনা সম্ভব?' এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
