বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি: বাঘাবাড়ি ওয়েল ডিপোর ভিতরে ট্যাংকলরী থেকে তেল চুরির ছবি তোলায় দৈনিক যুগান্তর ও বিজয় টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহানের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামীরা গত ৫ দিনেও গ্রেফতার হয়নি। এ ছাড়া বিপিসির বাঘাবাড়ি ওয়েল ডিপোর সিসি ক্যামেরার ফুটেজও এখনও পুলিশ উদ্ধার করেনি। ফলে এ ফুটেজ নষ্ট করে ফেলার আশংকা করছে স্থানীয় সাংবাদিকরা। এ ব্যাপারে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব বলেন, আসামীদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এ ছাড়া সিসি ক্যামেরার ফুটেজ চাইলেও তারা দিবে না। তারপরেও চেষ্টা করে দেখব। গতকাল রোববার রাতে বাঘাবাড়ি ওয়েল ডিপোর ভিতরে ট্যাংকলরী থেকে তেল চুরির ছবি তোলায় দৈনিক যুগান্তর ও বিজয় টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহানের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট ও হত্যা চেষ্টার ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ২০, তাং২৩/৭/২০১৭ ইং। সাংবাদিক মোঃ মুমীদুজ্জামান জাহান নিজেই বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। আসামীরা সবাই সাংবাদিক জাহানের উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টা ও ট্যাংকলরী থেকে তেল চুরির সাথে জড়িত। গত ১৬ জুলাই রোববার দুপুরে বাঘাবাড়ি ওয়েল ডিপোর গেটের ভিতরে ট্যাংকলরী থেকে তেল চুরির ছবি তোলায় যমুনা ওয়েল কোম্পানির অফিস কক্ষে ঢুকে সংঘবদ্ধ তেল চোর চক্রের সন্ত্রাসীরা বেধরক মারপিট করে হত্যার চেষ্টা করে। তিনি ওই দিন বাঘাবাড়ি নৌবন্দরের ফার্ণেস ওয়েল ঘাট দিয়ে ওটি তটিনি নামের একটি তেলবাহী জাহাজ থেকে ছয় লাখ লিটার অবৈধ ডিজেল চুরি করে কালোবাজারে বিক্রি করার নিউজের ফলোআপ নিউজ করার জন্য সেখানে যান। এ সময় বাঘাবাড়ি ওয়েল ডিপোর সিকিউরিটিদের সামনেই ডিপো গেটের ভিতরে ট্যাংকলরী থেকে তেল চুরি করতে দেখে তিনি এর ছবি তোলেন। এই ছবি তোলার কারণে এ দিন দুপুরে ওই সংঘবদ্ধ তেল চোররা বেআইনি ভাবে তার উপর হামলা চালিয়ে তাকে বেধরক পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এ হামলায় তার বাম চোখ গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে। জানা যায়, গত ৭ জুলাই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ফার্ণেস ওয়েল আনলোড ঘাটে ওটি-তটিনি নামের একটি জাহাজ চোরাই ও অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল নিয়ে আসে। এরপর ৮ জুলাই সকাল থেকে ১২ জুলাই রাত ১০ টা পর্যন্ত এ তেল পলিথিনের পাইপের সাহায্যে ট্যাংকলরীতে লোড দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে পাচার করে কালোবাজারে বিক্রি করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়। প্রতি লিটার ডিজেল ৬২ টাকা ৮১ পয়সা হিসাবে এর বাজার মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকা বলে জানা যায়। ১৫ জুলাই শনিবার দৈনিক যুগান্তরে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের ফলোআপ করতে গিয়ে তিনি ট্যাংকলরী থেকে তেল চুরির ছবি তোলায় এ হামলার শিকার হন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...