বুধবার, ২২ এপ্রিল ২০২৬
রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় মরদেহ বাইরে ফেলে দেওয়া হয়েছে। রোগীর স্বজনরা জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর পর তাদের হাতে উল্টো ৪ লাখ টাকা বিল ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের অভিযোগ, বিল দেওয়ার আগ পর্যন্ত মৃতদেহ আটকে রাখা হয়। বিল পরিশোধের পর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললে মরদেহ গেটের বাইরে ফেলে যাওয়া হয়। ১৫ জুলাই শারীরিক সমস্যা নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি হন নারায়নগঞ্জের হাজী রওশন আলী সরকার। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর করোনা পজিটিভ এসেছে এবং অক্সিজেন লেভেলও কম। ওই দিনই তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা অন্য হাসপাতালে রোগীর করোনা পরীক্ষা করান। সেখানে রেজাল্ট নেগেটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে বিষয়টি আমলে নেননি। নয়দিন পর ২৪ জুলাই রাতে রওশন আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর পরিবারের কাছে ৪ লাখ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কোনো গাফিলতি ছিল না। পপুলার হাসপাতাল মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, তার নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়ার আমরা কি ট্রিটমেন্ট দেই? অ্যান্টিবায়োটিক দেয়ার পর অক্সিজেল লেভেলও বাড়িয়েছি। সব করেছি। এ ব্যাপারে খুব শিগগিরই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রোগীর স্বজনরা। সূত্রঃ সময়নিউজ.টিভি

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...