শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাঙালি সাংস্কৃতিক জোট সভাপতি চয়ন ইসলাম বলেছেন,’ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী’র আমলেই খেলাধুলায় অভূতপূর্ব অর্জন ও সাফল্য অর্জিত হয়েছে। ক্রিকেটে দেশ এগিয়েছে। ফুটবলে আমাদের শাহজাদপুরের মেয়ে আখি আন্তর্জাতিকভাবে দেশের জন্য সুনাম বয়ে আনছে। পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ে নারীরা পুরুষের সাথে সমতালে এগিয়ে চলেছে যা মাননীয় প্রধানমন্ত্রী’র অবদান। তাই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আপনারা আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন বলে আমরা বিশ্বাস করি। নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন।’ আজ (বৃহস্পতিবার) বিকেলে শাহজাদপুর উপজেলার চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠে চরনবীপুর প্রগতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিখির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন জননেতা চয়ন ইসলাম। হাবিবুর রহমান মাস্টারের সভপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা চয়ন ইসলাম আরও বলেছেন,’বিগত সময়ে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে আমি শাহজাদপুরের যমুনা নদী তীরবর্তী ৪ টি ভাঙ্গণ কবলিত ইউনিয়নের জনসাধারণকে যমুনার কড়াল গ্রাস থেকে রক্ষা করবো। এমপি থাকাকালীন পৌণে দু’শ কোটি টাকা ব্যায়ে যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে ৪টি ইউনিয়নের জনগণকে ভাঙ্গণ থেকে রক্ষা করে আমি আমার দেয়া প্রতিশ্রুতি রেখেছি। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে ও আপনাদের ভোটে পুনরায় এমপি নির্বাচিত হলে দুর্গম এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, ক্রীড়াসহ সকল খাতেই প্রত্যাশিত উন্নয়নে কাজ করে যাবো, ইনশাআল্লাহ্।’ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চয়ন ইসলামের সহধর্মীনি, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, ছেলে রিফাত ইসলাম, সংসদ গ্যালারি ২৪ ডটকমের সম্পাদক আসাদ উল্লাহ তুষার, বার্তা সম্পাদক আলীমূল আল সজীব, অা'লীগ নেতা মোফাজ্জ্বল হোসেন মোফা, মোস্তাফিজুর রহমান পিযুশ, আব্দুল আউয়াল, শরীফুল ইসলাম মনি, মারুফ হাসান সুনাম প্রমূখ। চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠে চরনবীপুর প্রগতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় চরনবীপুর ইয়ং স্টার একাদশ ও চরনবীপুর যুব সংঘ একাদশ। খেলায় ইয়ং স্টার একাদশ ২-০ গোলে যুব সংঘ একাদশকে পরাজিত করে। ইয়ং স্টার একাদশের খেলোয়াড় নাজমুল অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে একাই জয়সূচক ২ টি গোল করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চয়ন ইসলাম বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...