বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আ’লীগের অন্যতম সদস্য ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), শ্রেষ্ঠ সমবায়ী এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেছেন, 'নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। গ্রামের সন্তান বলে আমরা বরাবরই অমূল্যায়িত হয়ে আসছি। ২৭ বছর ধরে একনিষ্ঠভাবে দলের স্বার্থে ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মিল্কভিটায় আমাকে হত্যা করারও ষড়যন্ত্র করা হয়েছে। শাহজাদপুরের মাটি ও মানুষের টানে জনপ্রতিনিধি না হয়েও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও আমার ভাই আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের সার্বিক তত্বাবধানে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতসহ উপজেলা পর্যায়ে ৩টি কোর্ট স্থাপনসহ জনমানুষের, দুঃখী মেহনতি কৃষক, তাঁতীদের ভাগোন্নয়নসহ শাহজাদপুরকে একটি আদর্শ শিক্ষানগরী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। শাহজাদপুর হাইস্কুলের সভাপতি নির্বাচিত হবার পর আমরা হাইস্কুলকে সরকারিকরণ করেছি। জাতি স্ব-শিক্ষায়, প্রকৃত শিক্ষায়, আদর্শ নৈতিক শিক্ষায় শিক্ষিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন 'সোনার বাংলা' আমাদের প্রিয় বাংলাদেশ হবেই হবে । তাই শিক্ষিত নেতৃত্ব নির্বাচন করতে হবে ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী এ আসনে আমাকে, স্বপন ভাইকে, চয়ন ভাইকে, যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে আমরা বিপুল ভোটে তাকেই বিজয়ী করে জননেত্রীকে এ আসটি উপহার দেবো ইনশাআল্লাহ!' আজ শুক্রবার বিকেলে উপজেলার রূপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ফজলু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারাভিযান উপলক্ষে অনুষ্ঠিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু উপরোক্ত কথাগুলো বলেছেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিল্কভিটার পরিচালক ও শ্রেষ্ঠ সমবায়ী আব্দুস সামাদ ফকির। উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আবুল সরকার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব আহমেদ, রূপবাটি ইউনিয়ন ছাত্রলীগের আসন্ন সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন পারভেজ সরকার প্রমূখ। বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুর আসনে যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকেই বিজয়ী করবো। অন্যদিকে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে মুজিব বাঁধ সড়কটি সংস্কার ও কবরস্থান সড়ক নির্মাণের দাবি জানালে প্রধান অতিথি সাধ্যমতো জনদুর্ভোগ লাঘবে সদস্যা দুটি সমাধানের আস্বাস প্রদান করেন। উক্ত জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থকসহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...