মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নো ল্যান্ডস ম্যান ছবিতে যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের পর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিতে যুক্ত হলেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এটি ইংরেজি ভাষার চলচ্চিত্র। সম্প্রতি এ ছবিতে যুক্ত হয়েছেন অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। এ ছবিতে শুধু সংগীত পরিচালক হিসেবেই নন, তিনি আছেন সহপ্রযোজক হিসেবেও। ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী তাঁর প্রথম ছবি ব্যাচেলর নির্মাণ করেন। এরপর মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও পিঁপড়াবিদ্যা ছবিতেও প্রযোজক হিসেবে ছিলেন ফরিদুর রেজা সাগর। ফারুকীর নতুন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, 'আমরা প্রথম থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ছবিগুলোর সঙ্গে থাকার চেষ্টা করেছি। টরন্টো, বুসানসহ বিভিন্ন উৎসবে আমাদের প্রযোজিত ছবি একাধিকবার প্রদর্শিত হয়েছে। নেটফ্লিক্সেও আমাদের ছবি আছে। নো ল্যান্ডস ম্যান ফারুকীর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র, যা ইতিমধ্যেই অ্যাপসা, মোশন পিকচার, ফিল্ম বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে স্বীকৃতি পেয়েছে। ওর প্রথম ছবি থেকেই আমরা সমর্থন দিয়ে এসেছি। ফলে এবারও আমরা সঙ্গে থাকব এটাই স্বাভাবিক।' ফারুকী জানান, নো ল্যান্ডস ম্যান ছবিটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। নো ল্যান্ডস ম্যান ছবির ৭০ শতাংশ শুটিং হয়েছে নিউইয়র্কে। গত বছরের নভেম্বরে ছবির বাকি অংশের চিত্রায়ণ হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, বাংলাদেশের তাহসান খান ও অস্ট্রেলিয়ার মেগান মিশেল। তথ্য সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...