শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে জয়ে শুরু করেছে নেদারল্যান্ডস। পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে প্রথম আসরের রানার্সআপরা। তবে অন্য ম্যাচে জায়ান্ট ইতালিকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। শুক্রবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও পোল্যান্ড। ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় ডাচরা। সতীর্থের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন উইঙ্গার স্তেভেন। এদিকে ফ্লোরেন্সের স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে একই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ড্রয়ে মাঠ ছাড়ে ইতালি। ৫৭তম মিনিটে লিড নেয় বসনিয়া। কর্নারে তনি সুনিচের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ঠিকানা খুঁজে নেন রোমার ফরোয়ার্ড এডেন জেকো।সমতায় ফিরতে অবশ্য ইতালির ১০ মিনিট লাগে। ইনসিনিয়ের কাটব্যাক থেকে স্তেফানো সেন্সি গোল করেন। সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...