বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ‘সরকারের উন্নয়ন প্রান্তিক পর্যায়ে তুলে ধরার প্রয়াসে আয়োজিত এক সভায় মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেছেন,‘সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনা’র সরকার দেশকে সমৃদ্ধশালী করতে অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক পট পরিবর্তনেও বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে আমাদের দেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করতে ও বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতাকে আরও গতিশীল করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী’র হিসেবে জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে সাম্ভাব্য এমপি প্রার্থীদের মধ্যে পার্টির সভাপতি, বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন ভাই, সাবেক এমপি চয়ন ইসলাম ভাই বা আমাকে, যাকেই নেত্রী দলীয় মনোনয়ন দেবেন, নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই জয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী’কে উপহার দেবো।’ এ সময় তিনি আরও বলেন,‘আপনারা সর্বক্ষেত্রে শিক্ষিত নেতা নির্বাচিত করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও দেশকে সমৃদ্ধশালী করতে শিক্ষিত জাতির কোনো বিকল্প নাই। শিক্ষিত জাতি ও শিক্ষিত নেতৃত্ব দেশকে আরও সমৃদ্ধশালী করতে, মধ্যম আয়ের দেশ ও উন্নত রাষ্ট্রে অতিদ্রুত পরিণত করতে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে।’ এ সময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আসন্ন উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজীব শেখ, পৌর যুবলীগের আহবায়ক, সাবেক কাউন্সিলর আবু শামীম সুর্য্য, সাবেক ছাত্রনেতা আশীষ সরকার, জেলা পরিবহন শ্রমিক নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা মণিরুজ্জামান মনি প্রমূখ। উক্ত সভায় পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...