বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : প্রায় ২ মাস আইসিইউ’য়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ বুধবার সকালে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তার অকাল মৃত্যুতে সিরাজগঞ্জ জেলার সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ শোকাহত। আজ বুধবার বিকেল ৩ টায় সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে মরহুমের প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার গ্রামের বাড়ি শাহজাদপুরে ২য় নামাজে যানাজার জন্য আনা হবে। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি জানান, ‘ বরেণ্য সাংবাদিক এনামূল হক খোকনের অকাল মৃত্যুতে শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।’ গত বছরের ১৭ নভেম্বর শনিবারে পেশাগত দায়িত্বপালন শেষে মোটর সাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে সাংবাদিক এনামূল হক খোকন গ্রামের বাড়ি শাহজাদপুরের তালগাছিতে ফেরার পথে রাত ৮ টার দিকে উল্লাপাড়া পূর্ব দেলুয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে রাতেই সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরীক অবস্থার আরও অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ২ মাস আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে আজ বুধবার সকাল পৌনে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তিন সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ শোক কর্মসূচী ঘোষণা ও শোকবার্তা প্রকাশ করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

তথ্য-প্রযুক্তি

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

সম্পাদকীয়

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

চেনাজানা মানুষগুলো একের পর এক বিদেয় নিয়ে পরপাগে চলে যাচ্ছেন। আমরা মুখবন্ধ পাঠ করে চলেছি। করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ...