বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর  : সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার ব্যাপক ভাবে কচুর আবাদ হয়েছে। ফলন ভাল হওয়ায় প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা নীট মুনাফা অর্জিত হবে বলে ধারণা করছেন কচুচাষীরা। ধানের চেয়ে লাভজনক হওয়া কচু আবাদের প্রতি কৃষকরা আগ্রহী হয়ে উঠছে । জেলায় শাহজাদপুর উপজেলায় পোরজনা ইউনিয়নের কৃষকরা এবার ধানের পাশাপাশি ব্যাপক ভাবে লতিরাজ ও পানি কচুর আবাদ করেছে। বিগত সময়ে ওই এলাকার গুটিকয়েক কৃষক কচুর আবাদ শুরু করলেও এবার অন্তত ৪০ জন কৃষক কচু আবাদে প্রতি আগ্রহী হয়ে উঠেছে। কৃষকরা জানিয়েছে, ধানসহ অন্যান্য আবাদের চেয়ে কচু লাভ জনক হওয়ায় তারা কচু আবাদে আগ্রহী হয়ে উঠছে। শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর, ছোট মহারাজপুর, হরিনাথপুর ও গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামসহ প্রায় ২০০ বিঘা জমিতে এবার কচুর আবাদ করা হয়েছে । সরকারি সহযোগিতা পেলে তারা আরো বেশি লাভবান হতে পারবে বলে চাষীরা জানিয়েছে। তবে স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ধানের পাশাপাশি কৃষকদের বিভিন্ন শাক সবজি ও কচুর আবাদ করার পরার্মশ দিচ্ছেন তারা। আর কৃষকের অভিযোগ,‘ওইসব এলাকায় কর্মরত ব্লক সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগীতা তারা পাচ্ছেন না।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...