চন্দন কুমার আচার্য ঃ অভিভাবক সদস্য নির্বাচন না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিমান্তবর্তী উল্লাপাড়া উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি,প্রধান শিক্ষক ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ পত্র দাখিল করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ ও এলাকাবাসি । এছাড়াও উক্ত বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনের দাবী করা হয়েছে অভিযোগ পত্রে । জানাগেছে, ২০১৩ সালের ১মে উক্ত বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অভিভাবক নির্বাচন সম্পন্ন হয় । নিয়মানুসারে নির্বাচিত কমিটির মেয়াদ উর্ত্তীনের ৩ মাস আগে নির্বাচন হওয়ার কথা । সে হিসাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গত ৮ মার্চ উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এনামুল হককে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়। অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয়েছে,নির্বাচন না দিয়ে বর্তমান কমিটি ও প্রধান শিক্ষকের সাথে প্রিজাইডিং অফিসার যোগ সাজসে ভূয়া সিলেকশন কমিটি করার পায়তারা করছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বর্তমান ম্যানেজিং কমিটি সহযোগিতা না করায় অভিভাবক নির্বাচন করা সম্ভব হচ্ছে না । বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করার কারনে কিছুটা বিলম্ভ হয়েছে । তবে অচিরেই নির্বাচন দেওয়া হবে। এ ব্যাপারটি নিয়ে ধরইল উচ্চ বিদ্যালয়ের নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলার সময় নেই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সম্পাদকীয়
সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
