সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনাভাইরাস মহামারীর আতঙ্কের ভেতরেও সুখবর আসছে বাংলাদেশের ক্রিকেটারদের ঘরে। এবার দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল দম্পতির ঘর আলো করে এবার এসেছে পুত্র সন্তান। শুক্রবার (২৯ মে) পৃথিবীর আলো দেখেছে মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় সন্তান। রাজধানীর স্কয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেছে শিশুটি। মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন। দ্বিতীয় সন্তানের পৃথিবীর আলো দেখার খবরটা নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই সুসংবাদ জানান তিনি। পুত্র ও স্ত্রীর সাথে ছবি দিয়ে আশরাফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ার সৌভাগ্য হলো। আমাদের ছেলের জন্য দোয়া করবেন।’ মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন। তবে এই করোনাভাইরাসের মহামারীর মধ্যে জন্মগ্রহণ করায় বাড়তি সতর্করা অবলম্বন করতে হবে। আশরাফুলের প্রথম সন্তানটি কন্যা। আশরাফুলের মেয়ের বয়স সাড়ে তিন বছর। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আশরাফুলের ঘর আলো করে এসেছিল তার প্রথম সন্তান। আশরাফুলের মেয়ের নাম আরিবা তাসনিম। তবে সদ্যোজাত ছেলের নাম এখনো জানানো হয়নি। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েক জন ক্রিকেটারের ঘর আলো করে এসেছে তাদের সন্তান। সাকিব আল হাসানের দ্বিতীয় সন্তান মেয়ে, মাহমুদউল্লাহ রিয়াদের দ্বিতীয় সন্তান ছেলে, মোহাম্মদ মিঠুনের দ্বিতীয় সন্তান মেয়ে ও এনামুল হক বিজয়ের প্রথম সন্তান মেয়ে হওয়ার সুসংবাদ পাওয়া গিয়েছে গত দুই মাসের মধ্যে। উল্লেখ্য, সাকিবের প্রথম সন্তানটাও মেয়ে এবং রিয়াদের প্রথম সন্তানও ছেলে এবং মিঠুনের প্রথম সন্তান ছেলে। করোনাভাইরাসের কারণে এখন মাঠের ক্রিকেট বন্ধ থাকায় তারা পরিবারকে সময় দিতে পারছেন। সন্তানের সাথে অধিক সময় কাটাতে পারছেন। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...