মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাক থেকে প্রকাশিত বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকা 'আমার সংবাদ' এর দেশসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম। জমকালো আয়োজনে জাতীয় ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি মাসের ০৮ডিসেম্বর জমকালো প্রতিনিধি সম্মেলনে জহুরুল ইসলামকে দেশ সেরা প্রতিবেদক ঘোষনা করে দৈনিক আমার সংবাদ কর্তৃপক্ষ। এসময় জহুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন পত্রিকাটির সম্পাদক হাশেম রেজা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে অপরাধ বিষক প্রতিবেদনের ক্যাটাগরিতে দৈনিক আমার সংবাদ সেরা প্রতিবেদক ২০২০ নির্বাচিত হয়েছেন সময়ের সাহসী এই সাংবাদিক।সেরা প্রতিবেদক হওয়ায় প্রশংসায় ভাসছেন এই সাংবাদিক। জহুরুল ইসলাম জানান সেরা প্রতিবেদক এর পুরস্কার পাওয়ার পরে নিজের দায়িত্ব আরো বেড়ে গেলো।দৈনিক আমার সংবাদ ও তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সাহসী সাংবাদিক।

উল্লেখ্য জহুরুল ইসলামের ছাত্র জীবন থেকে লেখালেখির অভ্যাস ছিলো। ২০০৮ সালে পাবনা থেকে প্রকাশিত দৈনিক 'জীবন কথা ' পত্রিকায় দিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে সাংবাদিকতা শুরু করেন।পরবর্তীতে ২০১৬ সালে দৈনিক আমার সংবাদ পত্রিকায় যোগদান করেন। এছারা শাহজাদপুরের ১ম ও শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল শাহজাদপুর সংবাদ ডটকম এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।ব্যাক্তিগত জীবনে বিবাহিত এক সন্তানের জনক তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা