রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
অনিয়ম-দুর্নীতির দায়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চার নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মণ্ডলকে অপসারণ করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ পেয়েছি। চিঠির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের প্রতি মাসে ২০০ টাকা জমা না দিয়ে উল্টো আরও ৫০ টাকা করে সঞ্চয় আদায়সহ জেলেদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল। ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় শ্রমিকদের মাথাপিছু এক হাজার টাকা উত্তোলন ছাড়াও চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এতে আরও বলা হয়, বিধি-বিধান তোয়াক্কা না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের টাকা উত্তোলন করেছে। এসব অভিযোগ প্রাথমিক প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে আব্দুল মতিন মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে কেন চূরান্তভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে পত্রের মাধ্যমে কারণ দর্শনো হয়। আব্দুল মতিন মণ্ডলের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ এর (৫) ধারা মোতাবেক আব্দুল মতিন মন্ডলকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে স্থায়ী ভাবে অপসারণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...