বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Nandita-Das শাহজাদপুর সংবাদ ডটকমঃ গায়ের রঙ যাই হোক, সেটা যদি হয় কোমল, মসৃণ আর সজীব তাহলে আকর্ষণীয় হতে বাধ্য। কালো বলে ফর্সা ত্বকের জন্য মরিয়া হয়ে বাজারের আজেবাজে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে ত্বকের বারোটা বাজিয়ে দেবেন না। কিছু প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে দেখুন। ফল পাবেন মাত্র দুই সপ্তাহের মধ্যেই! ১. প্রথমে মসুর ডাল গুঁড়ো করে নিন। এর মধ্যে ডিমের কুসুম বা হলুদ অংশ মেশান। এরপর ভালো করে রোদে শুকিয়ে নিন। মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশিতে ভরে রাখুন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোঁটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধা ঘণ্টা রাখার পরে মুখ ধুয়ে ফেলুন। তুলো দিয়ে কাঁচা দুধ দিয়ে মুখ ভিজিয়ে নিন। এভাবে অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সহজেই ত্বক হয়ে উজ্জ্বল মসৃণ। ২. তিল গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। এর পর একটা সাদা রঙের তরল পাবেন। সেটা মুখে লাগান। বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা পর ভালো করে মুখ ধুয়ে নিন। অচিরেই রঙ ফিরে পাবেন। ৩. মুখে টক দই লাগান। যাদের ত্বক শুষ্ক তারা মধু ও দই একত্রে মিশিয়ে লাগান। এভাবে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এরকম লাগাতে হবে। ত্বক হয়ে উঠবে আরো কোমল। ৪. তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাঁপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানান। মুখের সঙ্গে গলায়ও লাগাতে পারেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এর পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...