মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

1

শাহজাদপুর সংবাদ ডটকম : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের বিসিক শিল্পনগরী এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ নিহত ও ৪০ জন আহত হয়েছেন।গত বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে কারারচর এলাকায় এই দুর্ঘটনার পর দুটি বাসেই আগুন ধরে যায়। এসময় দুই ঘণ্টা বন্ধ ছিল মহাসড়কে গাড়ি চলাচল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মনোহরদীগামী মেঘালয় পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়।লাশগুলো এবং আহত কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সন্ধ্যায় হাসপাতাল মর্গে গিয়ে মোট সাতজনের লাশ দেখা যায়।দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।হাসপাতালে মারা যাওয়া দুজনের নামই আব্দুল হান্নান বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এদের একজনের বয়স ৬৫ বছর, অন্যজনের বয়স ৫০ বছর।নরসিংদীতে থাকা সাতটি লাশের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামের সোহানা আহামেদ (২৪) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মজনু মিয়া (৫০)।নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শিশুটিসহ অন্য পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস দুটির আগুন নেভায়। জেলা প্রশাসক মোরশেদ জামান ও পুলিশ সুপার শেখ মো. রফিকুল ইসলামও যান সেখানে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...