বিনোদন ডেক্সঃ আই অ্যাম ভার্জিন যার অর্থ আমি কুমারী। দীপিকা পাড়ুকোনের মুখে একথা শুনে হজম করতে পারছেন না সেন্সর বোর্ডের সদস্যরা। তাদের ভাষায়, এই শব্দগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ।
দীপিকা পাডুকোন এবং অর্জুন কাপুরকে ফাইন্ডিং ফ্যানি ছবিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। আর এই ছবিরই একটি দৃশ্যে দীপিকাকে নিজের কুমারীত্বের কথা বলতে শোনা যাবে অর্জুন কাপুরের সামনে। কিন্তু এই সংলাপ সেন্সর বোর্ডের কাছে কুরুচিপূর্ণ ঠেকেছে। আর সেই কারণেই ফাইন্ডিং ফ্যানি ছবি থেকে এই সংলাপটি বাদ দিতে বলেছে সেন্সর বোর্ড। যদিও এ ছবির পরিচালক হোমি আদাজানিয়া বোর্ডের মন্তব্যের সঙ্গে সহমত নন। তার কথায় ফাইন্ডিং ফ্যানি প্রথম ছবি নয় যেখানে ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এর আগেও বহু বলিউড ছবিতে এই শব্দের প্রয়োগ হয়েছে। দিল সে, ২ স্টেটস-এর মতো ছবিতেও ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
সেন্সর বোর্ড নিজের বক্তব্যে অনড় থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি এই ছবির জন্য ইউ/এ সার্টিফিকেট পেতে হয় তাহলে ওই সংলাপটি কাটতে-ই হবে। এই ছবিতে দীপিকা ও অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং। দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। যদিও এই ছবিতে রণবীরের চরিত্রটি স্বল্প সময়ের।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/27.08.2014
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
