মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শনিবার, ২২ সেপ্টেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : তৃণমূল আওয়ামী লীগের সফল এক সংগঠক হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন অাওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল সরকার। ছোটবেলা থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন। অত্যন্ত পরিশ্রমি ওই নেতা রূপবাটি ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সভাপতি হিসেবে প্রায় এক যুগ ধরে দায়িত্বপালন করেছেন। ওই ইউনিয়নের সাধারণ জনগণের প্রিয় মুখ আবুল সরকার নিজ যোগ্যতা দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে গত ৭ বছর ধরে রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সফল সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে দলকে সংগঠিত করে চলেছেন। রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সুসংগঠিত ও চাঙ্গা করার মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থক ও ভোটব্যাংক বৃদ্ধিতে বিশেষ অবদান রেখে চলেছেন। ওই ইউনিয়ন আ.লীগের বেশ কয়েকজন নেতা, সমর্থক ও সাধারণ জনগণের জানিয়েছেন, 'তাদের প্রিয় নেতা আবুল সরকারকে এলাকার গরীব, দুঃখী, সাধারণ মানুষের সুখে দুঃখে সমসময় তাদের সাথে পাশে পেয়েছেন। দলের প্রতি ভালোবাসার নিঃখাদ বহিঃপ্রকাশ হিসেবে আবুল সরকার সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে উপজেলার সবচেয়ে সুন্দর দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। দলের সকল প্রোগাম সফলভাবে সম্পন্ন করছেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণ, শেলাচাপড়ী, আহম্মদপুর, বড় ধুনাইল, কুঠিবাড়ি, কুলিয়ারচর ও করশালিখা এ ৭টি স্থানের ৭টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই গঠন করেছেন। প্রায় ১ যুগ আগে রূপবাটি ইউনিয়নেরর মোট ভোটারের শতকরা ৬০ ভাগ লোক বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলের সমর্থক থাকলেও আবুল সরকারের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব ও জনগণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণে এক যুগ আগের পরিসংখ্যান পরিবর্তিত হয়ে বর্তমানে ইউনিয়নের সিংহভাগ এলাকাবাসীই আওয়ামী লীগের সমর্থকে উপনীত হয়েছেন। এসব বিষয়ে তৃণমুলের জননন্দিত সফল নেতা আবুল সরকারের সাধে নৌকার ভোটব্যাংক বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি গণ্যমাধ্যমকর্মীদের বলেন, 'রূপবাটি ইউনয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যাপ্রবণ নীচু এলাকা রূপবাটি ইউনিয়নবাসীর আর্থ সামাজিক প্রেক্ষাপটকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ বহুমূখী খাতে আরও উন্নয়ন সাধনের মাধ্যমে অবহেলিত রূপবাটি ইউনিয়নবাসীর ভাগ্য পরিবর্তনে দীর্ঘদিন সচেষ্ট রয়েছি। ভবিষ্যতেও আমৃত্যু তাদের সুখে, দুঃখে থেকে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এজন্য দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোহীতা সবসময় কামনা করি।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...