ডেস্ক নিউজ :: তাড়াশে একটি বিদেশী রিভলবারসহ একজন মহিলা অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোছাঃ শারমিন আক্তার অরফে সীমা খাতুন (৩৫) তাড়াশ থানার দিঘোলীয়া পশ্চিম পাড়ার মোঃ সায়বর খান অরফে জাহিদ হাসানের স্ত্রী। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হাসিবুল আলম এর নেতৃত্বে তাড়াশের দিঘোলীয়া পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করে সীমা খাতুনকে একটি বিদেশী রিভলভারসহ হাতে নাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে র্যাব-১২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লীডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জিডি(পি) জানান সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়/বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
