শাহজাদপুর সংবাদ ডটকমঃ মোবাইল ফোন বা মুঠোফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ কথা সবারই কম-বেশি জানা। বিজ্ঞানীরা এর পক্ষে একাধিক যুক্তি-প্রমাণও দেখিয়েছেন। মুঠোফোনের ক্ষতিকর দিকের সঙ্গে আরও একটি বিষয় যোগ হয়েছে সম্প্রতি। গবেষণায় প্রমাণ মিলেছে, টয়লেট সিট বা পায়খানার আসনের চেয়েও বেশি জীবাণু থাকে একটি মুঠোফোনে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মুঠোফোনে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, মুঠোফোনে টয়লেট সিটের তুলনায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। আর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ব্যবহারকারীদের বমি বমি ভাব এবং পেটের সমস্যা দেখা দেয়। তাই তারা মুঠোফোন জীবাণুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। এছাড়া অফিস ফোন, শপিং কার্ট এবং লিফটে, নিচতলার সুইচ বাটনেও বেশি ব্যাকটেরিয়া থাকে বলে সতর্ক করেছেন।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট চার্লস জারবা বলেন, মুঠোফোনের ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক নয়। কিন্তু এ ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো বারবার হাতবদল হওয়ায় ব্যবহারকারীদের শরীরের জীবাণু একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। আর মোবাইল ফোন হাতের মুঠোয় এবং মুখের কাছাকাছি নিয়ে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই সংক্রমিত হয়। তিনি বলেন, টয়লেট নিয়মিত বিরতিতে পরিষ্কার করা হলেও ইলেকট্রনিক ডিভাইস হওয়ায় অনেকেই নিজের মুঠোফোনটি পরিষ্কার করেন না। এ কারণে মুঠোফোন এবং রিমোট কন্ট্রোলের মতো প্রতিদিনের ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি।
ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে মুঠোফোন এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসগুলো পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন জারবা। আর ব্যাকটেরিয়া ছড়ানো প্রতিরোধে ব্যক্তিগত ডিভাইসগুলো যতটা সম্ভব কম হাতবদলের কথা বলেছেন।
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
