বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
3

শাহজাদপুর সংবাদ ডটকম টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার হুগরা ইউনিয়নের চরডিগ্রি হুগরা গ্রামেএ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হক সাহেব (৪৫)হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সকালে হক সাহেব তার মোটরসাইকেল নিয়ে চরডিগ্রি হুগড়া গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ধরে একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে হক সাহেবকে একটি খুঁটির সাথে বেঁধে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রেখে চলে যায়।তিনি জানান, পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, 'ঘটনাটির তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।'নিহতের ভাগ্নি ঝর্না আক্তার বলেন, তার মামা এলাকার ঝগড়া-বিবাদ মীমাংসা করতেন। সকালে একটি সালিশ মীমাংসার জন্য চরডিগ্রি হুগড়া গ্রামে যান তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...