মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, বুধবার, ২৪ জুলাই- ২০১৯ খ্রিষ্টাব্দ : 'সামনের দিনে বিরোধীদলের আন্দোলন মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশে দলকে সংগঠিত করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। দলের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করার কাজ যারা করছেন, তাদের ইউনিয়ন ও থানা কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যার ভোট সেই দিয়েছে। জয় পরাজয় যাই হোক সবাই সম্মিলিতভাবে সামনের দিনে দলকে সংগঠিত করবেন বলে আমরা বিশ্বাস করি।' আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম হাইস্কুলে অনুষ্ঠিত ১নং কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন স্থানীয় এমপি, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উক্ত সন্মেলনে সর্বোচ্চ ভোট পেয়ে হাসেবুল হক হাসান পুনরায় সভাপতি ও আজাদুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কায়েমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আ.লীগ সেক্রেটারি আমিরুল ইসলাম শাহু, যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম- আহবায়ক কামরুল হাসান হিরোক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাবেক ছাত্রনেতা জহরলাল শেখ প্রমূখ। উক্ত সন্মেলনে সভাপতি পদে হাসেবুল হক হাসান ১'শ ৮২, মমতাজ আলী ৩৯, হাবিবুল হক হারুন ২ ভোট পান এবং সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম আজাদ ১'শ ৪২, জাহাঙ্গীর আলম আকমল ৮৪ ও সাহেব আলী ০ ভোট পান। ফলাফল ঘোষণা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ গাড়াদহ ইউনিয়ন ও নরিনা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে যোগ দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...