শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিশ্বজুড়ে মানুষ যখন মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠছে ঠিক তখনই মৃত্যুদণ্ড দেওয়া হলো একটি অবলা পশু জিরাফকে। তাও আবার জন্মনিয়ন্ত্রণ না করার অপরাধে।
এমন একটি ঘটনা ঘটেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। জানা যায়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি চিড়িয়াখানায় সুস্থ্য-সবল একটি জিরাফের এই মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হয়। ম্যারিয়াস নামে ওই জিরাফটির মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর প্রায় ২৭ হাজার মানুষ তাকে বাঁচিয়ে রাখার জন্য পিটিশনে স্বাক্ষর করে। বিভিন্ন পার্ক ও চিড়িয়াখানা তাকে নিতেও আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাতেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন গলেনি। সিদ্ধান্তে অটল থেকে তারা জিরাফটির মৃত্যুদণ্ড কার্যকর করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তারা চিড়িয়াখানার ভেতরের জিরাফদের অন্তঃপ্রজনন নিরুৎসাহিত করছেন। এ সিদ্ধান্তের আলোকেই জিরাফটির মৃত্যুদণ্ড দেওয়া হয়।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/31.08.2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
