জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল পাশ হওয়ায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। এই বিলটি পাশ হওয়ায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। গত রোববার রাত ৯:১৮ মিনিটে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উথ্থাপন করেন। সকল সংসদ সদস্য টেবিল চাপরিয়ে বিলটি সমর্থন করেন। ফলে স্পিকার ড. সিরিন সারমিন চৌধুরী এ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে ঘোষণা দেন। এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করেন। রাতেই শহরে তারা আনন্দ র্যালি বের করে বিভিন্ন সড়ক ও মোাড় প্রদক্ষিণ করে উল্লাস প্রকাশ করে। আজ সোমবার এ আনন্দর অংশ হিসেবে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুল ও ফকরুল ম্যামোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল শাহজাদপুরের রাজপথে পৃথকভাবে দুটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করে। জাতীয় সংসদে এ বিলটি পাশ হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ আনন্দে সামিল হয়েছেন শহরের সাধারণ পথচারী, দোকানদার, রিক্সাওয়ালা ও সকল শ্রেণির মানুষ। তারা একে অপরকে এই আনন্দের সংবাদটি দিয়ে উল্লাস প্রকাশ করছেন। অনেকে আবার মোবাইলে ক্ষুদেবার্তা ও ফেসবুকে স্টাসাস দিয়ে আনন্দ প্রকাশ করছেন। জানা গেছে, আগামী সেশন থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই শিক্ষা বিষয়ক মঞ্জুরি কমিশন ভিসি নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল
প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...
ধর্ম
শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার সংবাদ
'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...
রাজনীতি
শাহজাদপুরে আওয়ামী লীগের যৌথ কর্মীসভা
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর...
জাতীয়
গো-খামারের গোবরে দুলর্ভ পদ্ম ফুটিয়েছেন মডেল গো-খামারী এলিজা খান
শামছুর রহমান শিশির : গোবরে ফুটেছে দুর্লভ পদ্ম ! তাও আবার কল্পনায় নয় ! সুপ্রাচীনকাল থেকে...
