মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইউপি চেয়ারম্যানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্থল ইউপি চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে তারব্যবহৃত মোবাইল ফোনেএই হুমকি দেয়া হয়। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত দুর্বৃত্তরা ০১৭১৩৭৪২৭১৪ ও ০১৭৬১৯০২৭৩২ নাম্বার থেকে একাধিকবার কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিগত নির্বাচনে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে উল্লেখ করে দুর্বৃত্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। তারা আমার বাড়ির পাশে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে বলে জানায়। তবে বাড়ির বাইরে কাউকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে একটি বিকাশ নম্বর দিয়ে সন্ধ্যার মধ্যে টাকা পাঠাতে বলে। নির্ধারিত সময়ে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। তবে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক আইন সচিব

শাহজাদপুর

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক আইন সচিব

বৃহস্পতিবার বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নামাজে যানাজা শেষে পৌর এলাকার শেরখালী কবরস্থানে বাবা পুলিশ...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক