বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাবেক মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে সমর্থকদের একটি অংশ সবসময় সমালোচনায় মুখর থাকেন। বিশেষ করে সুজনের বোলিংয়ের গতি নিয়ে খোঁচানো যেন নিন্দুকদের অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়া ক্রিকেটে তার নানা ভূমিকায় থাকা নিয়েও রসিকতা করেন অনেকে। 

তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেট সমর্থকদের এসব সমালোচনায় কর্ণপাত করেন না। কেন তার বলের গতি কম ছিল, সেই বিষয়টিও খোলাসা করেছেন তিনি। সম্প্রতি নট আউট নোমান অনুষ্ঠানে সুজন তার কম গতির বোলিং নিয়ে কথা বলেন। নিন্দুকদের বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেটে আমাদের একটা কথা আছে- যে জিনিস নিয়ন্ত্রণের বাইরে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব আমি সেটাই নিয়ন্ত্রণ করতে চাই। যারা এসব বলেন তারা কেন বলেন আমি জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এত সক্রিয় নই।’  সুজনকে অনেকে ব্যাঙ্গ করে বলেন ‘গতিদানব’। এই অলরাউন্ডার মিডিয়া পেসে বল করলেও তার গতি নিয়ে ব্যাঙ্গ করার প্রবণতা চোখে লাগার মত। অথচ বাংলাদেশের ক্রিকেটে উত্থানের সময়ে তার বোলিংই ছিল দলের অন্যতম বড় অস্ত্র। সুজন বলেন, ‘গতিদানব যে কথাটা আছে… আমি কিন্তু একদম খারাপ গতিতেও বল করিনি একসময়। ১৩৭ কিমি. সর্বোচ্চ গতি ছিল, এত কম নয়। যখন ছন্দে ছিলাম ১৩৫ এর মত গতিতে বল করেছি। চামিন্দা ভাস ১৪০ কিমি. গতিতে বল করেছে আবার শেষদিকে এসে ১১০-১১৫ কিমি. গতিতেও বল করেছে। আমি অবশ্য নিজেকে উনার সাথে তুলনা করি না।’  তখন বাংলাদেশের উইকেটে গতির ঝড় তোলা মুখের কথা ছিল না। তাতে বোলিংয়ের কারুকার্য অনেকটাই অসম্ভব হয়ে পড়ত। তিনি বলেন, ‘ঢাকার উইকেটে খেলার সময় গতির কথা চিন্তা করলে বল বারবার মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হত। আমরা তখন চিন্তা করেছি কীভাবে কাটার শিখতে পারি, কাটার নিয়ে অনেক কাজ করেছি।  শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ- যত বড় উইকেট পেয়েছি সব লেগ কাটারে পেয়েছি। এজন্য ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়েছে।’  ক্রিকেট সমর্থকদের কানাঘুষা তাই কানেই তোলেন না বর্তমান বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সুজন বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। মানুষ যা বলার সেটা বলবেই। অনেকে হয়ত খেলাই দেখেনি আমার কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলে। এগুলো নিয়ে আমার এত বেশি মাথাব্যথা নেই।’
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...