সোমবার, ২০ এপ্রিল ২০২৬
খাদ্য শস্য ভান্ডার খ্যাত চলনবিলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের আশা কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছরও বোরো ধানের বাম্পার ফলন হবে। জানা গেছে, চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ন বোরো মাঠে আগাম জাতের ব্রি আর, মিনিকেট, জিরা শাইল, ব্রি আর-২৮, ব্রি-আর নাটোর, ব্রি-আর ৭৬ প্রভৃতি জাতের ধান কাটা উৎসব আমেজে শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, যে সকল জমিতে রবি শস্য আবাদ করা হয়নি সে সকল জমিতে ধান পাকতে শুরু করেছে। বিলের বিভিন্ন বোরো ফসলের মাঠে বিছিন্ন ভাবে ধান কাটা স্বল্প পরিমানে শুরু হলেও বৈশাখের মাঝামাঝিতে পুরোদমে শুরু হবে। চলনবিলের প্রতিটি গ্রামে নতুন বোরো ধান ঘড়ে তুলতে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। আর যারা ইতিমধ্যেই আগাম জাতের বোরো ধান কেটেছেন তাদের প্রতিবিঘা জমিতে ২৫-২৮ মণ হারে ফলন হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান , চলনবিলে বোরো ধান স্বল্প পরিসরে কাটা শুরু হয়েছে এবং বাম্পার ফলনও হচ্ছে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...