সোমবার, ২৩ মার্চ ২০২৬

বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন সার মজুদ অনিশ্চিত

baghabari গত কয়েকদিনে ঘন কুয়াশা ও শীতের প্রকপে শাহজাদপুরের  বাঘাবাড়ী - চট্টগ্রাম নৌবন্দর রুটে ইউরিয়া সার বাহী কার্গো জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন  সার মজুদের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ার আশংকা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকার চলতি বছরে উত্তরাঞ্চলে আসন্ন সেচ মৌসুমে কৃষকের  চাহিদা পুরনে ৬৪ লাখ মেট্রিকটন ইউরিয়া সার মজুদের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবর মাস থেকে কার্গো জাহাজ যোগে ইউরিয়া সার চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী নৌবন্দরে নেওয়ার কাজ শুরু করা হয়এবং ট্রাক যোগে বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে সরবরাহ করা হয়।এ কাজ আগামী মার্চ পর্যন্ত চলবে। অথচ গত কয়েকদিনে ঘন কুয়াশা ও শীতের প্রকপে সারবাহী কার্গো জাহাজ সন্ধ্যার পর থেকে পরদিন দুপুর পর্যন্ত চলাচল করতে পারছেনা। দুর্ঘটনা এড়াতে এসব জাহাজ পাটুরিয়া এলাকায় নোঙর করে রয়েছে। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ বছর ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সার পরিবহনের কাজ পেয়েছে। কোম্পানীগুলো হলো প্রটন ট্রেডার্স, নবাব ট্রেডার্স, বাল্ক ট্রেডার্স, গ্রাম সিকো ও র‌্যাক্স মটরস। র‌্যাক্স মটরস এর বাঘাবাড়ী ইনচার্জ জাহিদ হোসেন, লেবার সরদার আক্কাছ আলী ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জিন্নাত আলী জানান, ঘন কুয়াশার কারণে জাহাজ চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে তাই সঠিক সময়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় আপদকালীন সার মজুদের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় আসন্ন সেচ মৌসুমে সার সংকট সৃষ্টির আশংকা দেখা দিতে পারে বলে জানিয়েছেন। এ ব্যাপারে নৌপথে ব্যাপক নিরাপত্তা বয়াবাতি স্থাপন, কোস্টগার্ড  ও নৌ পুলিশের টহল জোরদারের দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...