বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
500x350_944673ff2f0151c202115682f3009657_fffff20140907144632 দেহ বিক্রির অভিযোগে শ্বেতা বসু প্রসাদ গ্রেফতার হওয়ার পর থেকেই তোলপাড় চলছে ফিল্মি দুনিয়ায়। কিন্তু যে শিল্পপতিরা সেই দিন তাকে ভোগ করতে এসেছিল, কেন তার নাম গোপন রাখছে পুলিশ? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, তখন শ্বেতা বসু নিজেই জানিয়েছেন, খুব শিগগির-ই নাম ফাঁস করবেন তিনি। ৩১ অগস্ট রাতে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি বিলাসবহুল হোটেল থেকে হাতেনাতে গ্রেফতার করে শ্বেতা বসুকে। তখন বিছানায় এক শিল্পপতির সঙ্গে তিনি আপত্তিকর অবস্থায় ছিলেন বলে জানায় পুলিশ। ওই রাতে আরও অন্তত দু’জন শিল্পপতি আগাম টাকা দিয়ে তাকে ‘বুক’ করেছিলেন। তিনি ধরা পড়ায় আর মধুনিশি কাটানো হয়নি বাকিদের। এখন শ্বেতা বসুর ঠিকানা হয়েছে পুর্নবাসনকেন্দ্রে। শ্বেতা বসুর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দালাল বালুকেও। এই বালুই খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত এ অভিনেত্রীর। প্রশ্ন উঠেছে, পুলিশ কেন ওই শিল্পপতিদের নাম প্রকাশ করছেন না, যারা গোপনে ‘মধুপান’ করতে আসতেন? ওয়াকিবহাল মহলের ধারণা, হায়দ্রাবাদ পুলিশের একাংশ ‘নজরানা’ নিয়েছেন সংশ্লিষ্ট শিল্পপতিদের কাছ থেকে। পাছে পরিচয় সামনে এলে তাদের সামাজিক মর্যাদা ধুলোয় মিশে যায়, তাই এমন ঢাকঢাক গুড়গুড় পুলিশের। এই পরিস্থিতিতে শ্বেতা বসু তার আইনজীবীকে জানিয়ে দিয়েছেন, পুলিশ অবিলম্বে নামগুলো না বললে তিনিই আদালতে তা ফাঁস করে দেবেন। এই হুমকির পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোন্‌ কোন্‌ শিল্পপতির নাম শ্বেতা বসু বলেন, সেই জল্পনাই এখন তুঙ্গে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...