শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর হত্যার প্রতিবাদে গতকাল রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরু হত্যার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ। জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজি আজিজুর রহমান দুলাল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, শহর যুবদলের সভাপতি মোঃ রোজউল জোয়ারদার জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভির মাহমুদ পলাশ,আব্দুল আলিম, মিলন হক রঞ্জু,সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদ আলম, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সজিব খান, যুগ্ন আহবায়ক শাহরিয়া হোসেন শিপু, আলামিন প্রমানিক, আহসান হাবিব উজ্জল, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল সিরাজ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ । সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন রাজেশ অভিযোগ করে বলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও পরে তাকে নির্মমভাবে হত্যা করে তার লাশ রাউজানে কর্ণফুলী নদীতে ফেলে দেয়।এই ঘটনাকে তিনি মর্মান্তিক ও পৈশাচিক বলে উল্লেখ করে বলেন,জুলুমবাজ সরকার সারাদেশকে গোরস্থানে পরিণত করেছে। শহর থেকে গ্রামের প্রত্যন্তাঞ্চল পর্যন্ত সকল মানুষ আজ আওয়ামী দুঃশাসনে যাতাকলে নিস্পেষিত হচ্ছে। গণবিচ্ছিন্ন সরকার তাদের অপকর্মে যেন কেউ প্রতিবাদ করতে না পারে সেই জন্য তারা প্রতিবাদী কন্ঠ জাতীয়তবাদী শক্তি ছাত্র, তরুণ-যুবক সমাজকে টার্গেট করে একের পর এক হত্যা করছে এবং সেই ধারাবাহিকতায়ই কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুকে নির্মম, নিঃশংসভাবে হত্যা করা হয়েছে। জেলা ছাত্রদলের প্রতিবাদ সভায় অন্যান্য বক্তরা বলেন, ভোটারবিহীন নির্বাচনে এই সরকার ক্ষমতা মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠছে। ক্ষমতাসীনদের অত্যাচার, দুর্নীতি, অপর্কীর্তি ও অনাচারে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং সেদিন আর বেশী দুরে নয়,যেদিন তাদেরকে সকল অপকর্মের জবাব জনগণের কাঠগড়ায় দিতে হবে। জেলা ছাত্রদলের প্রতিবাদ সভায় আইন-শৃংখলা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর বিদেহী আত্মর মাগফেরাত কামনা করা হয় ও শোকে কাতর পরিবারবর্গের গভীর সমবেদনা জানানো হয়। জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল, একডালা, ধানবান্ধি, হোসেনপুর, ভাঙ্গাবাড়ি ও মাছিমপুর ওয়ার্ডশাখা থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...