শনিবার, ২১ মার্চ ২০২৬
IMG_23215 চন্দন কুমার আচার্য ঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহাদৎ হোসাইন সিদ্দিকী সিঙ্গাপুর সফর শেষে গতকাল নিজ কর্মস্থলে পৌছেছেন। তিনি সিঙ্গাপুরে সাতদিনের জন্য “The Public Administration ICT Leadership” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহন করেন। কৃষকের দোরগোড়ায় দ্রুত ডিজিটাল কৃষি সেবা পৌছে দেয়ার স্বীকৃতিস্বরুপ তাঁকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প থেকে উক্ত প্রশিক্ষণে পাঠানো হয়। তিনি কৃষি ও তথ্য সেবা বিষয়ক একটি সিস্টেম উদ্ভাবন করে দেশব্যাপী সুনাম অর্জন করেন। তিনি সরকারী-বেসরকারী পার্টনারশীপের মাধ্যমে দ্রুত কৃষি সেবা কৃষকের দোরগোড়ায় পৌছে দিতে সফল হয়েছেন। 3 এজন্য তিনি নিজের উদ্ভাবিত “কৃষকের ডিজিটাল ঠিকানা” সফটওয়্যার ব্যবহার করছেন। তাঁর উদ্ভাবিত সফটওয়্যারটি কম্পিউটার ও এন্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়। এছাড়াও সফটওয়্যারটির অনলাইন ভার্সনের কাজ চলমান রয়েছে। উদ্ভাবনের স্বীকৃতিস্বরুপ তিনি ইতোমধ্যে বেশকিছু পদক অর্জন করেছেন। সেগুলোর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ হতে সেরা সরকারী কর্মকর্তার পদক, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ হতে কেআইবি কৃষি পদক-২০১৫ পদক, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সার্ভিস ইনোভেশন ফান্ড এওয়ার্ড উল্লেখযোগ্য। সিঙ্গাপুর থেকে তিনি কি কি শিক্ষা অর্জন করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, সিঙ্গাপুর একটি ছোট দেশ, তাদের নিজস্ব কোন সম্পদ নেই, তা সত্ত্বেও দেশটি প্রথিবীর বুকে উন্নত দেশ হিসেবে ঠায় দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাদের দূরদর্শী ও সুনির্দিষ্ট পরিকল্পনা, জনপ্রতিনিধি, সরাকরী কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগনের সততা এবং দেশের উন্নয়নের প্রতি আন্তরিকতাই তাদেরকে সাফল্যের চূড়ায় পৌছে দিয়েছে। তিনি আরো বলেন, সেখানে কোন দুর্নীতি নেই এবং সর্বক্ষেত্রে মেধার সঠিক মূল্যায়ন করা হয়। তিনি আশা ব্যক্ত করেন যে, আমরাও যদি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পনা গ্রহন করি, সর্বক্ষেত্রে মেধার মূল্যায়ন, দূর্নীতিকে না বলি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব। তিনি নিজের অবস্থান থেকে শুরু করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।  

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...