শাহজাদপুর সংবাদ ডটকম কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাসে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া আখ ক্রয় কেন্দ্রের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতপুর অভিমুখে ছেড়ে যাওয়া বাস হিসনা পরিবহন ওই স্থানে পৌছলে বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের জলাশয়ে পড়ে যায়। এসময় পথচারী মহিলা শেফালী কাতুন (৪৫) নামের এক গৃহবধু মারাত্মক আহত হয়। স্থানীয়রা সাথে সাথে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেফালীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসের ছাদে থাকা কাজল (২০) নামের এক যাত্রী ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে সড়কের উপর পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত গৃহবধু শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহীদুলের স্ত্রী এবং কাজল শেখ ভেড়ামারার আলম শেখের পুত্র। নিহতদের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একটি বাস খাদে পড়ে থাকলেও অপর বাসটি দ্রুত পালিয়ে গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
