বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যুর ব্যাপারে ‘৯৯ শতাংশ’ নিশ্চিত দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা জি সিয়োং হো। তার দাবি, গত সপ্তাহে অস্ত্রোপচারের পর মারা গেছেন কিম জং উন। গত তিন সপ্তাহ ধরে জনসমক্ষে না আসায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি, এমনকি তার মৃত্যুর গুঞ্জনও শোনা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইটে কিমের পরিবারের জন্য সংরক্ষিত একটি ট্রেনের ছবি প্রকাশ করে বলা হয়েছে, গত ২১ এপ্রিল থেকে ওনসান শহরের একটি রেলস্টেশনের বাইরে ট্রেনটি পার্ক করে রাখা হয়েছে। দ্য কোরিয়া হ্যারল্ড জানায়, প্রথমবারের মতো গণমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন তোলেন জি সিয়োং হো। জন্ম উত্তর কোরিয়ায় হলেও সেখান থেকে পালিয়ে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাস করতে শুরু করেন। গত ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হন। জি সিয়োং হো দাবি করেছিলেন, এ সপ্তাহের শেষেই কিমের মৃত্যুর খবর প্রকাশ করবে উত্তর কোরিয়া। শুক্রবার (১ মে) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে তিনি বলেন, আমি খবর পেয়েছি কিমের কার্ডিওভাসকুলার সার্জারি সফল হয়নি। গত সপ্তাহে কিম মারা গেছেন বলে আমি কয়েকটি সূত্রে খবর পেয়েছিলাম। আমি এ ব্যাপারে এখনো ৯৯ শতাংশ নিশ্চিত। উত্তর কোরিয়া উত্তরাধিকার নিয়ে জটিলতায় পড়েছে বলেও ধারণা করছেন তিনি। কোন সূত্রে এ খবর পেয়েছেন তা জানাননি জি সিয়োং হো। তিনি বলেন, অনেকেই ধারণা করছেন, কিমের ছোটবোন কিম ইয়ো জং পদত্যাগ করতে পারেন বলে দেশটিতে উত্তরাধিকার নিয়ে জটিলতা চলছে। তবে দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, উত্তর কোরিয়ার সরকারি কার্যক্রমে তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। কিমের গুরুতর স্বাস্থ্য সমস্যার কোনও ইঙ্গিত সরকারি কার্যক্রমে দেখা যায়নি। সূত্রঃ ডেইলি স্টার।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...