বুধবার, ২২ এপ্রিল ২০২৬
রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ, হেলে পড়েছে আরও কিছু। এছাড়াও গাছের ডাল আধাপাকা বিল্ডিংয়ের টিনের চালেও পড়েছে। শুধু গাছই নয়, এফডিসির বেশকিছু অস্থায়ী বোর্ড ও সাজসজ্জার ক্ষতি হয়েছে। বিশেষ করে মূল ফটকের সামনে রাখা প্লাইউডের বোর্ডগুলো ভেঙে পড়েছে। তাই এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। বর্তমানে ঈদের ছুটি থাকায় ঝড়ে ক্ষয়ক্ষতির স্পষ্ট ধারণা এখনই দেওয়া সম্ভব নয় বলে  জানিয়েছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, ‘সকালে নিরাপত্তার বিষয়টি আমাকে অবহিত করেন। যতদূর জানি, বেশ কিছু বড় গাছ ঝড়ে উপড়ে পড়েছে। তবে সংখ্যাটা এখন বলা মুশকিল। আর কিছু গাছ হেলে গেছে। এই ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত সরানোর নির্দেশ দিয়েছি। যেগুলো পড়ে গেছে, সেগুলো আপাতত সরানো হচ্ছে না। কারণ আমাদের বেশ কিছু বিল্ডিং এমনিতেই ভাঙা হবে। এছাড়াও এফডিসিতে বেশ কিছু টিনশেডের চালা আছে। সেগুলো ভালো করে চেক করতে বলেছি।’ তিনি আরও জানান, লকডাউন শেষ হলে, ক্ষয়ক্ষতির হিসাবটা বের করা হবে।’ এদিকে, এফডিসির বিভিন্ন সমিতির অফিসগুলোর ছাদে টিন ব্যবহার করা। ঝড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা- জানতে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি পুরোপুরি জানেন না বলে জানান।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...