শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ: স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরার পর বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যা করলো সুজাব আলী (৫০) নামে এক তাঁত শ্রমিক। সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজাব আলী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুণেরগাঁতী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর খামার পাইকোশা গ্রামের দুলাল হোসেনের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন সুজাব আলী। কিন্তু বিয়ের পর থেকে প্রতিবেশী নজরুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে দ্বিতীয় স্ত্রী। প্রায় ৯ দিন আগে স্ত্রীকে পরকীয়া প্রেমিক নজরুলের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন সুজাব। এ ঘটনায় ওইদিনই স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে স্ত্রীকে বাপের বাড়ী পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি গোপন রাখতে প্রভাবশালী নজরুল ইসলাম ও তার বড় ভাই শহীদুল ইসলাম সুজাব আলীকে চাপ প্রয়োগ করে আসছিলেন। এ ঘটনার জের ধরে সোমবার (১৮ মে) সকালে দ্বিতীয় পক্ষের শশুর বাড়ীর লোকজন সুজাব আলীকে মারপিট করে। ক্ষোভে দু:খে দুপুরে গোপনে বিষপান করেন তিনি। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সুজাব আলীর উপর চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করে স্থানীয় মাতব্বর শহীদুল ইসলাম বলেন, দুপুরের দিকে আমার কাছে এসে মোবাইল ও নগদ টাকা জমা দেন সুজাব। এরপরই মাটিতে পড়ে যান। আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তবে নিজের ভাই নজরুল ইসলামের নামে আরও একটি ধর্ষণ মামলা রয়েছে স্বীকার করে তিনি বলেন, ভাইয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, সুজাব আলীর বিষপানে আত্মহত্যার বিষয়টি আমি শুনেছি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা নেই। সদর থানার উপ-পরিদর্শক (এসাই) জুয়েল আহমেদ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ডান হাতের কনুইয়ের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন, আমরা বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। যেহেতু হাসপাতালে মারা গেছেন তাই সদর থানায় একটি ইউডি মামলা হবে। আর পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ করা হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”