বুধবার, ২৫ মার্চ ২০২৬

কামারখন্দ প্রতিনিধিঃ কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মিল্টন হত্যা মামলার অন্যতম আসামী মোতাহার হোসেন (৪৮) কে আটক করেছে র‌্যাব-১২ এর একটি দল। গত রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা ছোনগাছা এলাকার আব্দুস সোবহানের ছেলে মোতাহারকে কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে প্রেসরিলিজের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অফিস সহকারী মোঃ নবী শেখ। আসামী মোতাহার হোসেন আদালতে ইতিমধ্যেই ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে র‌্যাব-১২ এর ডিএডি ইলিয়াস আলী জানিয়েছেন।

গত ২৫ অক্টোবর এই মামলার দুই আসামী জেলার কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের দশের মাতব্বরের ছেলে ছানোয়ার হোসেন ছানু ও পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে লুৎফর রহমান র‌্যাবের ক্রস ফায়ারে নিহত হয়। উল্লেখ্য গত ১৯ জুলাই কামারখন্দের রেল ব্রীজের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মিল্টন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

শাহজাদপুর

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...