শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
10 পরাজয়ের স্বাদ যেন ভুলে গেছে কলকাতা নাইট রাইডার্স। একের পর এক ম্যাচ জিতেই চলছে তারা। নাইটদের জয়রথ যেন থামতেই চাইছে না। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে হোবার্ট হারিকেনসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গৌতম গম্ভীরের দল। গেল আইপিএল থেকে শুরু করে এ পর্যন্ত টানা ১৪ ম্যাচে জয় তুলে নিয়েছে শাহরুখ খানের দলটি। ৪ অক্টোবর শনিবার ফাইনালে চেন্নাই সুপার কিংস অথবা কিংস ইলেভেন পাঞ্জাবের (দ্বিতীয় সেমিফাইনালে জয় পাবে যারা) মুখোমুখি হবে তারা।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেনস। কলকাতার বোলিং তোপে কাঙ্খিত গতিতে রান তুলতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেনস। দলের কেউ ভালো স্কোর করতে না পারলেও ব্যতিক্রম হয়ে দেখা দেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ৪৬ বলে মহামূল্যবান ৬৬ রান তুলে নেন। তার এই ইনিংসে ৪টি চার ও ৪টি ছক্কার মার ছিল। এ ছাড়া হারিকেনসের হয়ে বেন ডাঙ্ক ৩৯ ও ইভান গালভিস ১৫ রান করেন। কলকাতার ছয়জন বোলার ছয়টি উইকেট তুলে নেন।১৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি গম্ভীর বাহিনীর। জ্যাক ক্যালিস ও মানিশ পান্ডের ব্যাটিং দৃঢ়তায় ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। জ্যাক ক্যালিস ৪০ বলে ৪ চার ও ২ ছক্কার সমন্বয়ে ৫৪ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া মানিশ পান্ডে ৩২ বলে ৪০ রান করেন। তার ৪০ রানের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কার মার ছিল। ম্যাচ সেরা নির্বাচিত হন জ্যাক ক্যালিস।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...