শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
লকডাউন শিথিল করতেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১,০৩৪ জন। যা গতকালের চেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১। ৩৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আজ রেকর্ড পরিমাণ আক্রান্তের কারণে বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫ মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকে। আক্রান্তের সংখ্যায় আজ পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২৬৪,৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২২১,৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২,০০৯ জনের।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...